প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ ১২:১৭ পিএম , আপডেট: ডিসেম্বর ২৬, ২০২০ ২:৪০ পিএম

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ ডিসেম্বর) এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদের। এর আগে সংকটাপন্ন অবস্থায় ভারত থেকে দেশে ফেরেন তিনি। ২০ ডিসেম্বর দুপুরে দেশে ফেরার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদে লেখা ‘কোথা কেউ নেই’ ধারাবাহিকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিত ও জনপ্রিয়তা দুইই পেয়ে যান আব্দুল কাদের। ‘নক্ষত্রের পতন’ নাটকের দুইভাই চরিত্র নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন চিত্র ও সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

আব্দুল কাদের থিয়েটারেও ছিলেন সমান জনপ্রিয়। নাটকের দল থিয়েটারের সদস্য হিসেবে দলটির ৩০টি প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। ‘সেনাপতি’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনো ক্রীতদাস’, ‘মেরাজ ফকিরের মা’, ‘স্পর্ধা’ ও ‘দুইবোন’ নাটকে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন এই অভিনেতা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ...

একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ ...