
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে আটকা পড়েছে। এসব অস্ত্র-সরঞ্জাম ফেরত আনার দাবি জানাতে হবে। যদি তালেবান ফেরত দিতে রাজি না হয়, তবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে।’ খবর পার্স-টুডে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৩০ আগস্ট) রিপাবলিকান পার্টির এক সমাবেশে বক্তৃতাকালে ট্রাম্প এসব কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র আটকা পড়েছে, তা ফেরত দিতে হবে। অন্যথায় সেগুলোর জন্য তালেবানকে চরম মূল্য দিতে হবে। তালেবানের কাছ থেকে যদি অস্ত্র ফেরত আনা সম্ভব না হয়, তবে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে উড়িয়ে দিতে হবে।’
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়াকে ইতিহাসের সবচেয়ে ‘বিশ্রি’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার ইতিহাসে এতো বিশ্রিভাবে এবং অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি।’
উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের প্রত্যাহার করা হয়েছে। তবে দেশটির সামরিক বাহিনীকে তালেবানবিরোধী লড়াইয়ে দক্ষবাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছিল।
দেশটি থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে চলে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন





পাঠকের মতামত