প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ ৩:৩৫ পিএম
ছাগল বিতরণ

অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে নওগাঁয় ১২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের নওযোয়ান মাঠে ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল নিজ উদ্যোগে এসব ছাগল বিতরণ করেন। ইকবাল শাহরিয়ার রাসেল এফবিসিসিআইয়ের পরিচালক এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি।

আয়োজকরা জানান, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার জন্য ছাগল বিরতণের এই উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল। এর আগে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে নওগাঁতে নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিরতণ করেছেন। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে দুই হাজার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শীত মৌসুমে শীতার্ত ও দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, ‘ছাগলগুলো দিয়ে এই ১২০ টি পরিবার যদি সামান্য উপকৃত হন, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। মানুষ মানুষের জন্য। করোনার দীর্ঘ সংকট কাটিয়ে উঠলেও এখন পর্যন্ত স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারেনি দরিদ্র মানুষেরা। তাই নানাভাবে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

প্রতিবছরই ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয় এবং আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

এসময় জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বায়হান আলম, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, এমএ ওবাইদা, শেখ রুহুল আমিন আরমান, রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...