
বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে যোগ দিয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিপণনে সৈয়দ আলমগীর উপমহাদেশের একমাত্র ব্যক্তি, যার বিপণন সাফল্য প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি ড. ফিলিপ কোটলার রচিত যিনি বিশ্বব্যাপী বিপণনের জনক হিসাবে বিবেচিত। বিশ্বজুড়ে এই বইটি মার্কেটিং শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক হিসেবে ক্লাসে পড়ান হয়।
২০১৯ সালে চ্যানেল আই এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আলমগীরকে “মার্কেটিং সুপারস্টার” উপাধিতে ভূষিত করেন, যা মার্কেটিং খাতে বাংলাদেশে সর্বোচ্চ পদক। এছাড়াও তিনি দেশে-বিদেশে বিপণন খাতে আরও অনেক পুরস্কারপ্রাপ্ত। সৈয়দ আলমগীর ২০১৮ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফের বেসরকারি সেক্টরের উপদেষ্টা বোর্ডের একজন বিশিষ্ট সদস্য।
তিনি অন্যান্য বেশ কয়েকটি সংঘেরও সভাপতিত্ব করেন। সৈয়দ আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আইবিএ থেকে পড়াশোনা শেষে, মে অ্যান্ড বেকার লিমিটেডে তার কর্মজীবন শুরু করেছিলেন।
তিনি ১৯৯২ সালে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসাবে যমুনা গ্রুপে যোগদান করেন। ১৯৯৮ সালে এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগদান করেন এবং পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন। সৈয়দ আলমগীর এসিআই কনজিউমার ব্র্যান্ডস, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
তিনি এসিআইয়ের বৈদেশিক যৌথ ভেনচারসহ বেশ কয়েকটি সংস্থার বোর্ড সদস্য। সৈয়দ আলমগীর বেশ কয়েক বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পার্টটাইম ফ্যাকাল্টি ছিলেন। অত্যন্ত সফল, অভিজ্ঞ এবং কিংবদন্তীতুল্য এই ব্যবসায়িক কর্মকর্তা এখন থেকে আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করবেন।
খুব শিগগিরই তিনি তাঁর কৌশলী এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা দিয়ে আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে সঞ্চারিত করবেন নতুন গতি এবং উদ্যম এমনটাই বিশ্বাস আকিজ পরিবারের।
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত