প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ ৯:৫২ এএম , আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৫৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণিতে আজ বুধবার (১৩ ডিসেম্বর) চালু হচ্ছে মেট্রোরেল স্টেশন। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।

এর আগে ৭ ডিসেম্বর বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।

এই স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

বর্তমানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশন চালু রয়েছে। আজ থেকে এই তালিকায় যুক্ত হবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল রুটে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর ...

যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, দেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় ...

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রোগীদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের। প্রতিকূল ...