
আজ পবিত্র হজ। ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মিনা। মুখে উচ্চারিত হচ্ছে তাকবির ও তালবিয়ার ধ্বনি- ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’।
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ওই রাত থেকে শুরু করে বুধবার দুপুরের মধ্যে ধাপে ধাপে হজযাত্রীরা মিনায় পৌঁছান। সেখানে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, জিকির-আজকার এবং তালবিয়া পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।
বৃহস্পতিবার (৫ জুন) হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে হজযাত্রীরা অবস্থান করবেন আরাফাতের ময়দানে। এটি হজের অন্যতম প্রধান স্তম্ভ। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সায়ি, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সৌদি সময় অনুযায়ী ৭ জিলহজ, মঙ্গলবার সন্ধ্যার পর হজের নিয়ত করে মক্কার মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশে রওনা হন হজযাত্রীরা। সুন্নত অনুযায়ী ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো উত্তম। সেখানে রাতযাপন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও সুন্নত হিসেবে পালন করা হয়। হাজিদের সুবিধার্থে আলাদা তাবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকেন।
আজ ফজরের নামাজ শেষে হজযাত্রীরা প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানে যাবেন। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠবে গোটা ময়দান। এখানে দাঁড়িয়ে খুতবা শোনা, নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হজযাত্রীরা। ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের অপরিহার্য অংশ।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭ হাজার ১৫৭ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা ২৯ এপ্রিল থেকে ৩১ মে’র মধ্যে সৌদি আরবে পৌঁছান। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, চলবে ১০ জুলাই পর্যন্ত।
এম জি
- ১ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ৩মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ৫মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৬যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ৭চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- ৮ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু
- ৯রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
- ১০লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৬এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৭চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি





পাঠকের মতামত