
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের চলমান আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগ দাবি করেছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’র কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা।
সম্মিলিতভাবে কর্মবিরতিতে অংশ নিয়েছে, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ প্রতিবাদ সমাবেশে বক্তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তাদের দাবি, জুলুম হিসেবে ‘প্রত্যয় স্কিম’ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে।
বক্তারা বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখায়, তার কোনোভাবেই যোগ্যতা এবং ক্ষমতা নেই গদিতে থাকার। প্রিয় নেত্রী, আপনি যখন বন্দি ছিলেন, আপনাকে মুক্ত করতে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরাই রাজপথ রঞ্জিত করেছিলেন। আপনাকে মেসেজ দিতে চাই, আগামীতে যদি কোনো লড়াই-সংগ্রামে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাশে চান, তাহলে অবিলম্বে অর্থমন্ত্রী আবুলকে সরিয়ে আমাদের যে প্রত্যয় স্কিম বাতিলের দাবি সেটি মেনে নিন।’
সংগঠনটির নেতারা বলেন, ‘এমন কোনো শক্তি নেই যে আমাদের এই আন্দোলন থামাতে পারে। অর্থমন্ত্রী আপনাকে অনুরোধ করবো, আপনি প্রত্যয় স্কিম নামে আপনার যে একটা ভুয়া স্কিম আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন সেটি প্রত্যাখ্যান করুন। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য (বিশ্ববিদ্যালয়ের) কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের আন্দোলনের মুখে আপনার অবস্থানচ্যুতি ঘটতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন এমন ষড়যন্ত্র করে যারা পরিস্থিতিকে যারা উত্তপ্ত করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
আন্দোলনকারীরা আরও বলেন, ‘আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫ লাখ গ্র্যাজুয়েট তৈরি করেছে। সেই ৩৫ লাখ গ্র্যাজুয়েটের মধ্যে অর্থমন্ত্রীও একজন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই পাস করেছেন। শুনেছি তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবেও জয়েন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫ লাখ গ্র্যাজুয়েট তৈরি করেছে, তারা আমাদের গর্ব। কিন্তু অর্থমন্ত্রীর মতো এমন ‘অথর্ব’ গ্র্যাজুয়েট দিয়ে আমরা কী করবো?’
এর আগে সকাল ১০টা থেকেই সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ঐক্য পরিষদের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা অর্থমন্ত্রীর নামে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন।
এদিকে গত ৩০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-কর্মবিরতি শুরু হয়েছে। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত আছেন শিক্ষকরা।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুলাই) প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘এই আন্দোলনের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। জাতীয় পেনশন কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে প্রত্যয় কর্মসূচি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। প্রত্যয় কর্মসূচিতে শিক্ষকদের সুবিধা কমবে বলে যে অভিযোগ উঠেছে, তা খণ্ডন করে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।’
এম পি
- ১সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ২সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৩এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৫চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৬শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ৭চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৮চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত