
২০২৪ সালের আগে করোনা-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না বিশ্বের বিমান পরিবহন খাত। হতাশাজনক এ সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। সংস্থাটি বলছে, ২০২১ সালেও অব্যাহত থাকবে এ খাতের লোকসান।
করোনার প্রকোপ শুরুর পর থেকে পুরো বিশ্বের আকাশপথে যোগাযোগব্যবস্থা অচল। বিমান কোম্পানি আর এয়ারলাইন্সগুলোর লোকসান কমাতে অনেক দেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কিন্তু ২০২০ সালে বিমান ভ্রমণে বিপর্যয় আর সারা বছরের ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। সংস্থাটি বলছে, এ ক্ষতির ভার ২০২১ তো বটেই, বইতে হবে ২০২৪ সাল পর্যন্ত।
এয়ারলাইন্সগুলো ৪৫ শতাংশ খরচ কমিয়েছে, আয় কমেছে ৬০ শতাংশ। প্রতি যাত্রীর জন্য চলতি বছর ৬৬ ডলার করে লোকসান গুনছে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স। পুরো বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৮০০ কোটি ডলারে। ২০২১ সালে এ ক্ষতির পরিমাণ কমে ৮ হাজার কোটি ডলারে নামবে। আইএটিএ মহাপরিচালক আলেক্সান্ডার দ্য জুনাইক বলেন, সীমান্তগুলো নিরাপদে কোয়ারেন্টাইন ছাড়াই খুলে দেয়া উচিত।
আইএটিএ বলছে, ২০১৯ সালে বিশ্বের বিমান খাতের রাজস্ব আয় ছিল ৮৩ হাজার কোটি ডলার, ২০২০ সালে এ পরিমাণ ৩২ হাজার কোটি ডলার। ২০১৯ সালে পুরো বিমান খাতের খরচ ছিল ৭৯ হাজার কোটি ডলার, ২০২০ সালে তা নেমেছে ৪৩ হাজার কোটি ডলার।
তিনি বলেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে ২০২০ সাল বিশ্বের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বাজে বছর। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ১৭ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা না পেলে এ খাতে আরও বিপর্যয় নেমে আসত। করোনার আঘাতে বিশ্বের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির ঋণের বোঝা দাঁড়িয়েছে ৬৫ হাজার কোটি ডলার।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত