
পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দারা।
সোমবার (২ জানুয়ারি) এমন তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।
ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে আনাদোলুকে বলেছেন, ‘পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে হানা দেয় ইসরায়েলি সেনারা। তাকে কোনো কারণ না দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।’
আল-আকসার ইমামকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।
ইমাম শেখ একরিমা সাবরি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। অবৈধ ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন তিনি। এ কারণে আগেও একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।
ইমাম সাবরি এর আগে ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন।
এদিকে আল-আকসা মসজিদটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে এই স্থানটিকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে। তাদের দাবি, প্রাচীন যুগে এখানে দুটি ইহুদি ধর্মীয় উপাসনালয় ছিল।
আল-আকসা মসজিদটি অবস্থিত পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েলি দখলদাররা। এরপর ১৯৮০ সালে অবৈধভাবে পুরো শহরটি অধিগ্রহণ করে তারা। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।
সূত্র: ডেইলি সাবাহ
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা





পাঠকের মতামত