
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেল স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের কেন্দ্রীয় রেল পরিষেবা বিভাগের দনেতস্ক শাখার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে পরপর ২টি রকেট আঘাত হানে ওই স্টেশনটিতে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের যে কয়েকটি রেলস্টেশন এখনও যাত্রীসেবা দিয়ে যাচ্ছে সেসবের মধ্যে ক্রামাতোরস্ক শহরের ওই স্টেশনটি অন্যতম। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রামাতোরস্ক। শুক্রবার সকালে যখন রকেট হামলা হয়, সে সময়ও হাজার হাজার মানুষ ছিলেন স্টেশন ও তার আশপাশের এলাকায়।
দনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনহো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, দনবাস (দোনেতস্ক ও লুহানস্ক) এলাকায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত বাড়তে থাকায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কয়েকটি ট্রেন অপেক্ষা করছিল ক্রামাতোরস্ক স্টেশনে। ট্রেনগুলোতে ওঠার জন্য যখন যাত্রীদের ব্যস্ততা শুরু হয়েছে, সে সময়েই আঘাত ২ টি রুশ রকেট আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে।
টেলিগ্রাম পোস্টে কিরিলেনহো আরও বলেন, পুলিশ ও ফায়ারসার্ভিস বিভাগের কর্মীরা ইতোমধ্যে স্টেশনটিতে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযান শুরুর দুই দিন আগে, ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এই দুই ভূখণ্ডকেই একত্রে দনবাস রিপাবলিক বলা হয়।’
ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে সেনাদের ডনবাসে সরিয়ে আনছে রাশিয়া। দনেতস্ক ও লুহানস্কে দিন দিন তীব্র হচ্ছে রুশ-ইউক্রেন সেনাদের লড়াই।
- ১এক বছরেই কুরআনে হাফেজ হলেন আব্দুর রহমান
- ২মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা: সার্জিও গর
- ৫চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৬অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৭লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৮সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত