
মঙ্গলবার ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামলায় ভুক্তভোগী এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয়। এতে তার স্বামী ও দুই বছরের কন্যা আহত হয়েছে।
স্থানীয় এক মেডিক্যাল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন। এছাড়া এক চিকিৎসক বার্তা সংস্থা এপি’কে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ৮০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন।
রয়টার্সের খবর অনুসারে, ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেছেন, বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল, আর এতে বেসামরিক মানুষকে লক্ষ্য বানানো হয় না। তবে লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাটের মতে, সকল তথ্য-প্রমাণ বলছে এতে ইথিওপিয়ার সামরিক বাহিনীই দায়ী।
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ২সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৩রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৪যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৫আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৬দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৭ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৮হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৯সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ১০১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত