
পাম অয়েলের শীর্ষ উৎপাদক ও রপ্তানিকারী দেশ ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বাজারে এই ভোজ্য তেল ও তেলের প্রধান কাঁচামাল পাম ফল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদাদো।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ভোজ্য তেলের দাম যখন প্রতিদিন বেড়ে চলেছে, সে সময়ই এই সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। তবে প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন অভ্যন্তরীণ বাজারে ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের লাগামের মধ্যে রাখতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আগামী সপ্তাহ থেকে পাম অয়েল ও পাম অয়েলের কাঁচামাল রপ্তানি বন্ধ থাকবে। অভ্যন্তরীণ ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।’
‘এখন থেকে দেশের ভোজ্যতেলের বাজার পরিস্থিতি আমি নিজে পর্যবেক্ষণ করব।’
গত নভেম্বর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বাড়তে শুরু করে ভোজ্য তেলের দাম। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মহামারির জেরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম চড়তে থাকায় ব্যবসায়ীদের ব্যাপক হারে তেল রপ্তানিই মূলত এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী।
বাজারে লাগাম টানতে জানুয়ারি থেকে কিছু পদক্ষেপ নিয়েছিল ইন্দোনেশিয়ার সরকার। এসবের মধ্যে রয়েছে রপ্তানি নিয়ন্ত্রণ, ভোজ্য তেলের মূল্য নির্ধারণ ও ভর্তুকি প্রদান; কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তেলের বাজার।
এদিকে, বিভিন্ন এলাকার বহু মুদি দোকান থেকে পাম অয়েল ‘গায়েব’ হয়ে যাওয়ায় দেশজুড়ে অসন্তোষ শুরু হওয়ার পরিস্থিতি তৈরী হচ্ছিল। নিয়মনীতির তোয়াক্কা না করে তেল রপ্তানির অভিযোগে ইন্দোনেশিয়ার তিনটি বড় পাম অয়েল প্রস্তুতকারী কোম্পানির বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় গত সপ্তাহে। এছাড়া, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে তেল রপ্তানির অনুমোদন পত্র (পারমিট) পাইয়ে দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়কে অভিযুক্তও করেছে দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ভোজ্যতেল হিসেবে মূলত পাম অয়েলেই ব্যবহার করেন লোকজন। এছাড়া প্রসাধান ও চকলেট শিল্পে ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অপরিশোধিত পাম অয়েলের ব্যাপক চাহিদা রয়েছে।
সূত্র: এএফপি
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত