
মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন চুক্তি ইসরাইলের সঙ্গে বাতিল করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শনিবার (১৯ জুন) বিনিময় চুক্তিটির এক দিনের মাথায় ফিলিস্তিন জানিয়েছে, ফাইজারের ওই ১০ লাখ ভ্যাকসিনগুলোর মেয়াদ খুবই কম। তাই এগুলো সময়মতো ব্যবহার করা কঠিন।
ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ‘তারা (ইসরাইল) আমাদের বলেছিল, ভ্যাকসিনগুলো জুলাই বা আগস্টে মেয়াদ উত্তীর্ণ হবে। কিন্তু যখন এগুলো আমাদের হাতে এলো— আমরা ভ্যাকসিনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখলাম। অনেক ভ্যাকসিনের মেয়াদ জুনেই শেষ হচ্ছে। এসব ভ্যাকসিন ব্যবহার করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। তাই চুক্তিটি বাতিল করেছি’।
এ ব্যাপারে ইসরাইলের কোনো বক্তব্য এখনও জানা যায়নি।
মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোম্পানি ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনের পাওয়ার কথা রয়েছে। এদিকে ৫৫ শতাংশ নাগরিকের উপর ভ্যাকসিন প্রয়োগের পর ইসরাইলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ লাখের বেশি ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণের আগেই এসব ভ্যাকসিন কাজে লাগাতে ফিলিস্তিনকে সরবরাহ করার প্রস্তাব দেয় ইসরাইল। ফলে শুক্রবার ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসরাইলের মধ্যে এক বিনিময় চুক্তি হয়। এ চুক্তির আওতায় ফিলিস্তিন যখন সেপ্টেম্বর নাগাদ ফাইজারের ভ্যাকসিনগুলো হাতে পাবে তখন তা ইসরাইলকে ফিরিয়ে দেওয়ার শর্ত থাকে।
তবে ইসরাইলের পাঠানো ভ্যাকসিনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ায় চুক্তির এক দিনের মাথায় তা বাতিল করে দিলো ফিলিস্তিন কর্তৃপক্ষ।
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত