
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাত্র ২৫ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়।
এ হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় হামাসের সুড়ঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করেছে। খবর আল জাজিরার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসলায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছিল। এক্ষেত্রে হামাস ভূগর্ভস্থ কিছু সুড়ঙ্গ ব্যবহার করে আসছিল। মঙ্গলবার রাতে হামাসের এসব সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, মাত্র আধা ঘণ্টায় তারা ৬৫টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। হামাসের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
তবে তার এই দাবির সত্যতা নিশ্চিত করে এখনও কোনো বার্তা দেয়নি হামাস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘যুদ্ধবিরতির’ আহ্বানের পরও গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৯ মে) আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩ জন শিশু। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড় হাজার ফিলিস্তিনি।
অপরদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের তিন সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু এবং একজন ভারতীয় নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলের অন্তত ৩০০ জন আহত হয়েছেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত