
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ১৬টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন কেন্দ্রে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই নেওয়া হয়। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট, আরেকটি গোলাপি ব্যালট গণভোট দেওয়ার জন্য।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামজুড়ে প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫ লাখ ১ হাজার ৯১৬ জন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছে।
এছাড়া চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ লাখ ১৯ হাজার ৮ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-খুলশি) আসনে ৪ লাখ ৯২ হাজার ৪৪৪ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৫ লাখ ৬ হাজার ৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন ভোটার রয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, ভোটারদের নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি রাখা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিএইচ
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৪শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৬সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১০যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত