
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবহারের জন্য তিনটি ওষুধের আন্তর্জাতিক ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ওষুধ তিনটি হলো আর্টিসুনেট, ইমাটিনিব এবং ইনফ্লিক্সিম্যাব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বের ৫২ দেশের ৬০০ হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা এই ট্রায়ালে অংশ নেবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘অপরিহার্য’ ওষুধের তালিকাভূক্ত আর্টিসুনেট প্রথম বাজারে আসে ১৯৭৭ সালে। চীনা রসায়নবিদ লিউ জু এই ওষুধটির আবিষ্কারক। গুরুতর অসুস্থ ম্যালেরিয়া রোগীদের চিকিৎসায় টিকা ও ট্যাবলেট উভয় আকারেই বিশ্বজুড়ে এই ওষুধটি ব্যবহার করছেন চিকিৎসকরা।
সাধারণভাবে ব্লাড ক্যান্সার নামে পরিচিত রোগ লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইমাটিনিব নামের ওষুধটি প্রথম বাজারে আসে ২০০০ সালে। এই ওষুধটিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘অপরিহার্য’ ওষুধের তালিকাভূক্ত।
করোনা চিকিৎসায় বৈশ্বিক ট্রায়ালের তালিকায় থাকা তৃতীয় ওষুধ ইনফ্লিক্সিম্যাব আরথ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত রোগীদের জন্য কার্যকর। চিকিৎসাগত প্রয়োজনে ব্যবহারের জন্য ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র ও ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পেয়েছে ওষুধটি।
বৃহস্পতিবারের বিবৃতিতে এ সম্পর্কে ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘যত দিন যাচ্ছে, বিশ্বজুড়ে জটিল হয়ে উঠছে করোনা পরিস্থিতি। মহামারিকে নির্মূল করতে হলে এই টিকার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ওষুধেরও প্রয়োজন। এ কারণেই এই ট্রায়াল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
করোনা চিকিৎসায় এ পর্যন্ত তিনটি ওষুধ অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও। এগুলো হলো ডেক্সোমেথাসন, টোসিলিজুমাব ও সেরিলামাব।
ট্রায়াল সফল হলে এ রোগের চিকিৎসায় ডব্লিউএইচও’র অনুমোদিত ওষুধের সংখ্যা পৌঁছাবে ছয়ে।
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত