নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬ ৮:১৮ পিএম
ফাইল ছবি

দেশের কর আপিলেট ট্রাইব্যুনালের ৮টি বেঞ্চে বর্তমানে সর্বমোট ১ হাজার ৬২৪টি আপিল মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে রয়েছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট আলোচনার অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে এই পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের মোট ৮টি দ্বৈত বেঞ্চে এই মামলাগুলো অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, যার মধ্যে রাজধানী ঢাকার ৫টি বেঞ্চেই মামলার চাপ সবচেয়ে বেশি। বেঞ্চভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকার দ্বৈত বেঞ্চ-১-এ ২৭৪টি, দ্বৈত বেঞ্চ-২-এ ৩১৮টি, দ্বৈত বেঞ্চ-৩-এ ২৪৯টি, দ্বৈত বেঞ্চ-৪-এ ২০৭টি এবং দ্বৈত বেঞ্চ-৫-এ ৩০৫টি মামলা ঝুলে আছে।

এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম দ্বৈত বেঞ্চে ১৬২টি, খুলনা দ্বৈত বেঞ্চে ৫১টি এবং রংপুর দ্বৈত বেঞ্চে ৫৮টি মামলা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

সংসদকে আশ্বস্ত করে অর্থ মন্ত্রী জানান যে, এই ৮টি দ্বৈত বেঞ্চে অনিষ্পন্ন থাকা মামলাগুলো আয়কর আইন অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের মধ্যেই নিষ্পত্তি করা হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১ ...

কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ

তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী পোশাক শিল্প সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগের দাবি জানিয়েছে ...

এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ...

বাণিজ্যমন্ত্রী নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ...

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা

বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা ...