
আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তালেবান যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, তারা কাবুলের চারপাশের প্রবেশদ্বারে অপেক্ষা করছে।
তালেবানের আগমনে ভীত-সন্ত্রস্ত লোকজনের অনেকেই শহর ছেড়ে পালাচ্ছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পার্কে অবস্থান নিয়েছে; তারা ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। তালেবান মুখপাত্র সোহাইল শাহিন কাতারের রাজধানী দোহা থেকে বলেছেন, “শান্তিপূর্ণভাবে কাবুল হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এজন্য তাদের যোদ্ধারা প্রবেশদ্বারগুলোতে অপেক্ষা করছে। তালেবান জোর করে কাবুলের নিয়ন্ত্রণ নিতে চায় না।” তিনি জানান, দোহায় শান্তি আলোচনা চলছে।
এদিকে, কাবুলে বিক্ষিপ্ত গোলাগুলি ও সাইরেনের শব্দ শোনা গেছে। পাশাপাশি কাবুলের আকাশে বার বার হেলিকপ্টার চক্কর দিচ্ছে। আফগান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।
রাজধানী কাবুল থেকে যেসব মানুষ বের হয়ে যেতে চান তাদেরকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছে তালেবান। তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়ি ফেরারও সুযোগ দেবে বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলে আসার পথে তালেবান যোদ্ধারা কোথাও কোথাও সামান্য প্রতিরোধের মুখে পড়ে। এর আগে তালেবান মার্কিন সামরিক ঘাঁটি বাগরাম ও বামিয়ান প্রদেশ দখল করে নেয়। এরইমধ্যে কাবুলে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে আমেরিকা।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন





পাঠকের মতামত