
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিচার লেখক সম্মেলন ২০২৫’। “শেকড়ের গল্পের সন্ধানে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী সম্মেলনটি বসছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে।
বুধবার (২৮ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। দিনব্যাপী এই আয়োজনে থাকছে নানা বিষয়ের উপর ভিত্তি করে আকর্ষণীয় আলোচনা, যেখানে একত্রিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফিচার লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) এর ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন, ফিচার লেখা কেবল তথ্য পরিবেশন নয়, এটি সমাজ ও মানুষের ভেতরের গল্প তুলে ধরার এক শিল্প। মানুষের ভেতরের শেকড়ের গল্পগুলো তুলে আনার মাধ্যমেই আমাদের সংস্কৃতি, ইতিহাস ও জীবনবোধের গভীরতা প্রকাশ পায়। দেশের বিভিন্ন প্রান্তের ফিচার লেখক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একত্র করার মাধ্যমে আমরা এই শিল্পকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে আমারদের এই সম্মেলন। এর মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় হবে, নতুন ধারণা জন্ম নেবে এবং আমাদের তরুণ শিক্ষার্থীরাও সমৃদ্ধ হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকতা মানেই কেবল হার্ড নিউজের মতো দ্রুতগতির তথ্য, ঘটনা বা তাৎক্ষণিক সংবাদ পরিবেশন নয়; এর বাইরেও রয়েছে সফট নিউজের বিশাল এক জগৎ, যেখানে ফিচার লেখা তার উজ্জ্বল দৃষ্টান্ত। ফিচার লেখা মানেই সমাজ ও মানুষের ভেতরের, অজানা ও অনুভূতিময় গল্পগুলো তুলে আনার এক অনবদ্য শিল্প। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, দৈনন্দিন জীবনের গভীরে প্রবেশ করে এক মানবিক সংযোগ স্থাপন করে, যেখানে তথ্যের পাশাপাশি থাকে আবেগ, বিশ্লেষণ ও মানবিকতার ছোঁয়া। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন হার্ড নিউজ শুধুমাত্র ‘কী ঘটেছে’ তা জানায়, তখন ফিচার আমাদের প্রেক্ষাপট, কারণ, প্রভাব এবং ‘কেন ঘটেছে’ ও ‘কীভাবে ঘটেছে’ তার গভীর অন্তর্দৃষ্টি দেয়। এটি পাঠকের মনকে নাড়া দেয় এবং তাদের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
বিএইচ
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৪শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৬সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১০যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত