ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫ ৩:৩১ পিএম

‎কুড়িগ্রাম প্রতিনিধি

‎জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় অভিযোজন অর্থায়নের দাবি জানিয়ে কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে স্থানীয় তরুণদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

‎চর গবেষণা ও এডভোকেসি মূলক সংগঠন ‘জাস্টিস ফর চার্স অ্যান্ড লোকাল রিসার্চ’ এর উদ্যোগে আয়োজিত এ ধর্মঘটে চরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষ, শিশু ও তরুণসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

‎মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, কৃষিজমি হারানোসহ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছে। অথচ জাতীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় চরের সংকটের যথাযথ প্রতিফলন নেই।

‎সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আইয়ুব সরকার বলেন, আমরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছি। আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। অথচ আমাদেরও সুবিচার প্রাপ্য।

‎ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। চরের মানুষকে পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি নদীভাঙন ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

‎ইউপি সদস্য আব্দুল আউয়াল বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। ভয়াবহ ভাঙনে আমাদের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে।

‎‘জাস্টিস ফর চার্স অ্যান্ড লোকাল রিসার্চ’-এর পরিচালক স্বপন কুমার সরকার বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাবে চরবাসীরা বাস্তুচ্যুত হচ্ছেন, সামনে কপ ৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সেখানে যাবার সাধ্য না থাকলেও আমরা আমাদের কন্ঠস্বর তুলে ধরছি। আমাদের এ মহুর্তেে প্রয়োজন স্থানীয় তরুণ নেতৃত্বে দীর্ঘমেয়াদী অভিযোজন চর গবেষণা ও বাজেট বরাদ্দ।আজকের এই ক্ষতির কারণ উন্নত বিশ্ব।

‎ধর্মঘটে উপস্থিত তরুণ জলবায়ু কর্মী মাসুদ, রাজিব, শাকিল, শাহীন প্রমুখ বলেন, চরাঞ্চলের মানুষ বাঁচতে চায়। তারা সরকার ও বিশ্বনেতাদের কাছে কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং দ্রুত অভিযোজন অর্থায়নের জোর দাবি জানান।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...