
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে। এবার ভর্তি পরীক্ষা কুবি ক্যাম্পাস ছাড়াও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, “এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষার পুরো সময়জুড়ে কঠোর নিরাপত্তা ও নজরদারি থাকবে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় সহ্য করা হবে না।”
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের হয়রানি কমাতে ব্যাগসহ হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময় ব্যাগগুলো হলে নির্ধারিত একটি কর্ণারে জমা রাখতে হবে। কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পরীক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রবেশ করতে পারবে এবং হলে প্রবেশের সময় থাকবে সর্বোচ্চ ৩০ মিনিট পূর্ব পর্যন্ত। পরীক্ষার নির্ধারিত সময়ের পরে কেউ হলে প্রবেশ করতে পারবে না। নিরাপত্তার অংশ হিসেবে পরীক্ষার্থীদের কান, চোখ ও মুখমণ্ডল পরীক্ষা করা হবে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষকদের মাধ্যমে চেকিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবেন বলে জানান উপাচার্য। তিনি বলেন, “আমরা চাই একজন পরীক্ষার্থীও যেন প্রশ্নফাঁস, নকল বা অন্য কোনো অনিয়মে জড়িত না হয়। স্বচ্ছতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ হাকিম ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তারা সাংবাদিকদের সঙ্গে ভর্তি পরীক্ষার নিয়মনীতি, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, কুবির ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।
বিএইচ
- ১শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৬রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৭যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৮আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৯দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১০ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত