বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৫৪ পিএম

ইউনুস সুজন, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮৯০ সিটের বিপরীতে আবেদন পড়েছে ৯৪ হাজার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৫টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন ইউনিটে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। আবেদন প্রক্রিয়া আজ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি, পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৪৫ জন, TRQ- ১১ জন, NRQ- ৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ জন, পোষ্য ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন), খেলোয়াড় কোটায় ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন)।

ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৮২৭ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৬ হাজার ৭০০ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষা এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহন করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর প্রত্যেক ইউনিটে সর্বনিম্ন ৩৩ নির্ধারন।

আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কোনো আবেদনকারী কোনো বিষয়ে সংশোধন করতে চাইলে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস খোলার সময় স্ব স্ব ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...