প্রকাশিত: জুন ২৩, ২০২৫ ৩:৫৬ পিএম

কুমিল্লা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক-এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তোমাদের মত যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলাম। তোমরা জাতির ভবিষ্যৎ। একটি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে যা আমরা প্রত্যক্ষ করেছি জুলাই বিপ্লবে। কলম-কালি রেখে তারা কিভাবে মহাসড়কগুলোতে তাদের প্রতিভা দেখিয়েছে। আমরা এই কলেজসহ দেশের সকল শিক্ষার্থীদের সমৃদ্ধ কামনা করছি।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রিপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাসেল, সদস্য ইব্রাহিম খান, জাকির হোসেন, কলেজ প্রশাসনিক কর্মকর্তা মুনসুর হিল্লাল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা বার্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন আশরাফী।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...