জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৪৭ পিএম , আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৪৮ পিএম
সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত মোজহারুল ইসলামের রংপুর জেলায় ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায় কছিমদ্দিনের ছেলে। নিহতরা পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান,ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ ২৫০ সংখ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান আবু ওবায়েদ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...