উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:২৯ পিএম

যশোরের কেশবপুরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই স্কুল ড্রেস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

ভাব বাংলাদেশের পক্ষ থেকে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ওই স্কুল ড্রেস দেওয়া হয়।

স্কুল ড্রেস বিতরণকালে উপস্থিত ছিলেন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রাসেল, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু, ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবী শাহনাজ আফরোজ প্রমুখ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...