উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫ ৫:২০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্ম-সচিব) পদোন্নতি জনিত কারণে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, পৌর প্রকৌশলী রাজিব কুমার ভক্ত, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, রতন সেন কংকন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, রামশীল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, গ্রাম পুলিশ ফায়েকুজ্জামান বক্তব্য রাখেন।

২৪তম বিসিএস ক্যাডারের মুহম্মদ কামরুজ্জামান ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান,

যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...