
আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান প্রায় দুই দশক যুদ্ধের পর আবারও ক্ষমতায় ফিরছে । তবে, তারা ঘোষণা করেছে যে, পশ্চিমাদের পক্ষে যারা এতোদিন কাজ করেছে বা বর্তমান আফগান প্রশাসনের অধীনে কাজ করা কারো ওপর কোন ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। রোববার (১৫ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে তালেবান সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র সুহেইল শাহীন একথা বলেন।
সুহেইল শাহীন মুখপাত্রের বরাতে আরও বলা হয়, আমরা শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃত্ব বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে এবং শহরে প্রবেশ না করতে। এছাড়া দেশটির জনগণের ওপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। তাদের জীবন সম্পূর্ণ নিরাপদ। আমরা দেশ ও জনগণের সেবক।
তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যম শাখার এই মুখপাত্র আরও বলেন, আমরা আগামী কয়েক দিনের মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আশা করছি। এছাড়া আমরা জনগণকে, বিশেষ করে কাবুল শহর, তাদের সম্পত্তি, তাদের জীবন নিরাপদ রাখার আশ্বাস দিচ্ছি। আমাদের নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করার জন্য।
এর আগে আজ সকালে বিনা যুদ্ধে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল নেয় তালেবান। জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২০টির নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।
- ১সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ২শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৫পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৬চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৭শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৮আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা





পাঠকের মতামত