প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ ৩:৫৯ পিএম

খাগড়াছড়িতে ফুল চাকমা সম্প্রদায় অন্যতম উৎসব বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসাবি’র আনুষ্ঠানিকতা।

আজ সোমবার ভোরে চেঙ্গী ও মাইনী নদীতে বাহারী ফুল দিয়ে জল দেবতার প্রার্থনা করেন।

পুরানো বছরের দুঃখ, গ্লানি মুছে গিয়ে নতুন বছর সুখ-শান্তির বার্তা নিয়ে আসে এ বিশ্বাস থেকে যুগ যুগ সময় থেকে এ ধারা চলে আসছে। ফুল বিজুর এ দিনে মহামারী করোনা থেকে মুক্তি লাভের আশায় সকাল থেকে বিহারে বিহারে প্রার্থনা ছিল। বাংলা বর্ষপঞ্জিকার শেষ দুই দিন বর্ষ বিদায় ও প্রথম দিন বরণের লক্ষে চাকমা সম্প্রদায় বিজু উৎসব পালন করে।

একই ভাবে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ও এ উপলক্ষ্যকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা পালন করবে। অন্যান্য বছর বৈসাবি উৎসবের বর্ণিল আয়োজন উপভোগ করতে খাগড়াছড়িতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকের ভিড় থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

শেয়ার

পাঠকের মতামত

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ই ...

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব ...

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করা হচ্ছে দিবসটি। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ...