
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি টিনসেট কলোনির প্রায় এক’শ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে কোনাবাড়ী (জরুন) এলাকায় রুমেল পাঠানের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে রুমেল পাঠানের টিনসেট কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পোশাক শ্রমিক ভাড়াটিয়া শাহ আলম বলেন, আমি অফিসে কাজ করার সময় ফোন আসে বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই নাই।
পোশাক শ্রমিক ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, মাত্র কয়েকদিন আগে বেতন পেয়েছি। বেতনের সব টাকা ঘরে ছিলো। এখনো বাড়ীতে টাকা পাঠাইনি। ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেলো। রাত দিনে ডিউটি করা বেতনের সব টাকা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলো।
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়। তিনি বলেন কলোনীতে যাওয়ার সরু রাস্তা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের লোজন প্রায় দুই ঘন্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ীর মালিক রুমেল পাঠান জানান, তার টিনসেট কলোনির এক’শ কক্ষের সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। কোন কক্ষের মালামাল বের করা সম্ভব হয়নি। আমার সবগুলো ঘরেই আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বসবাস করতো। তাদের সবার ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রত্যেকের পড়গনে কাপড় ছাড়া কিছুই রইলো না।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে কোনাবাড়ী মর্ডান সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এনজে
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত