
দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের গাজী ট্যাংকস, পাম্প, সিংক ও ডোরসের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় হাজার খানেক বিক্রয় প্রতিনিধি এতে অংশ নেন।
বিক্রয় প্রতিনিধিদের অংশ গ্রহণে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ গাজী গ্রুপের কর্মকর্তাদের এক মিলনমেলায় পরিণত হয়।
সম্মেলনে কর্মকর্তাদের উদ্দেশ্যে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা বলেন, ‘গাজীর পণ্যের একটি নির্দিষ্ট মান আছে। আমরা সেই মান ধরে রাখতে সবসময় বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘স্বচ্ছতা বজায় রেখে বিক্রিয় প্রতিনিধিসহ সবাইকে কাজ করতে হবে। কেউ অসততার প্রশ্রয় নিতে চাইলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
ভবিষ্যতে আরও বেশি বিক্রি বাড়াতে কর্মীদের মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ‘২০২১ সালে আমরা গাজী গ্রুপকে অন্য মাত্রায় দেখতে চাই। গাজী গ্রুপকে নতুন উচ্চতা নিয়ে যেতে চাই। সে জন্য আমাদের মধ্যে আরও বেশি স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। আমাদের ভালোবাসায় গাজী গ্রুপকে আমরা গাজী ফ্যামিলিতে রূপান্তর করব।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজী ট্যাংকস ও পাইপসের নির্বাহী পরিচালক (ইডি) মো. আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক (সেলস) শেখ মোরশেদুল ইসলাম ও প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) আনন্দ চন্দ্র নাহা।
- ১সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ২শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৫পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৬চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৭শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৮আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৫ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫





পাঠকের মতামত