
চাঁদপুরের ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই তোরণ দিয়ে যাতায়াতকারীদের স্বাগত ও বিদায় জানানো হলেও, বাস্তবে সেখানে বিরাজ করছে তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
দুই জেলার সীমান্তের তোরণ যেন দুর্গন্ধের আধার। রায়পুর ও ফরিদগঞ্জের সীমানা নির্ধারণী তোরণের নিচেই গড়ে তোলা হয়েছে বর্জ্যের বিশাল স্তূপ। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের মুখে ‘স্বাগত রায়পুর উপজেলা’ লেখা থাকলেও সেখানে নাক বন্ধ না করে এক মুহূর্ত দাঁড়ানোও অসম্ভব। একইভাবে রায়পুর থেকে বিদায় নেওয়ার সময়ও যাত্রীদের পড়তে হয় একই বর্জ্যের দুর্গন্ধের মুখে।
স্থানীয়দের অভিযোগ, গত ছয় থেকে সাত বছর ধরে রায়পুর পৌরসভা ও বাজারের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এই বর্জ্যের মধ্যে মরা মুরগি, হাঁস, পশু-পাখির অবশিষ্টাংশসহ বিভিন্ন পচনশীল দ্রব্য এবং ভাঙা টিভি,ফ্রিজ ও প্লাস্টিকজাতীয় অপচনশীল বর্জ্য মিশে থাকে।ফলে স্থানীয় প্রায় চার হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। দীর্ঘদিনের বর্জ্যের চাপে সড়কের পাশের জলাশয় ও খাল ভরাট হয়ে দূষণ ছড়িয়ে পড়ছে দূরদূরান্ত পর্যন্ত।
এছাড়া রাস্তার বেহাল দশার কারণে গত দশ মাসে অন্তত শতাধিক যাত্রী অটোরিকশা থেকে পড়ে আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়ে রায়পুর পৌরসভার কঞ্জারভেন্সী পরিদর্শক জানিয়েছেন,পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন বা নির্দিষ্ট জমি না থাকায় বাধ্য হয়ে সড়কের পাশে বর্জ্য ফেলতে হচ্ছে। পৌরসভা সূত্র অনুযায়ী, প্রতিদিন শহর ও বাজার এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১১০ টন বর্জ্য এখানে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা জহির হোসেন, স্বপন আহমেদ ও জান্নাতুল ফেরদৌস রিপাসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জেলার প্রবেশদ্বার হিসেবে এভাবে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা অত্যন্ত হতাশাজনক। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ থাকলেও প্রথম শ্রেণির একটি পৌরসভা কেন এখনো এমন আদিম পদ্ধতিতে বর্জ্য অপসারণ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে জনবাসযোগ্য করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এনজে
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত