প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৩ ৬:৪০ পিএম

র‍্যাবপ্রধান এম খুরশীদ হোসেন জানিয়েছেন, দেশের রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

ভুয়া পার্সপোট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময়ই সতর্ক।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। তারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি স্থানীয় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র করেন।

অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় ট্রেসেবিলিটি (Traceability) চালুর ...

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে ...

ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরপি কলোনিতে অসহায় ও দুস্থদের মধ্যে শুকনো ...