
ফরিদপুরের চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই ওহাব মোল্লা (৪০) কে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে জখম করার ঘটানা ঘটেছে।
১ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালেপুর ৫নং ওয়ার্ডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।আহত ব্যাক্তির নাম ইমারত মোল্যা(৩৩)। তারা উভয়েই ওই ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা মৃত বারেক মোল্যার পূত্র। স্থানীয়রা জানায় নিজেদের মধ্যে ফসলি জমির সরিষা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।
চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ বলেন মধ্য শালিপুর গ্রামের বাসিন্দা খালেক মোল্যার ছেলে আইয়ূব মোল্যা(৩৫), বক্কার মোল্যা(৩৩) ও মাসুদ মোল্যা(৩১) এর সাথে শরিকী জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওহাবদের সাথে বিরোধ ছিল। এরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার সময় ওহাব ও তার ভাই ইমারত তাদের ভাগের অংশের সরিষা কাটতে গেলে ওই তিন চাচাতো ভাই এসে বাধাঁ প্রদান করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওহাব ও ইমারতকে এলাপাথারী কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওহাব মারা যায় এবং ইমারতকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরে জেলা হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
চরভদ্রাসন থানা পরিদর্শক মিন্টু মন্ডল এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ‘ঘটনার খবর পেয়ে তারা ঘটানাস্থল থেকে ওহাবের লাশ উদ্ধার করেছেন। এবং এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে’।
- ১শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৬রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৭যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৮আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৯দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১০ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত