
বগুড়া উপনির্বাচনে বগুড়া-৬ (সদর উপজেলা) এবং ৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) দুই আসনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার নিজ কেন্দ্র এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের হিরো আলম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে। বগুড়া-৬ আসনে গোলমালের আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। এর আগে ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। বেলা ১১টা পর্যন্ত আসন দুটির কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ স্বতন্ত্র মিলে মোট ১১ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৪৩টি এবং মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭শ ৪৩ জন। আর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্র ১১২টি এবং মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।
- ১মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ২ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৪মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত