
অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
রোববার দিবাগত রাত ২ টার দিকে দেওয়া সেই টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’
রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসেম খান সুরি। কিন্তু বিরোধীরা ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি, পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীও ঘোষণা করেন তারা।
নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি পিএমএল-এনের অপর নেতা আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে রোববার এক টুইটবার্তায় জানিয়েছেন পাকিস্তানের অন্যতম বিরোধী দল পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) আইনপ্রণেতা শেরি রেহমান।
এমনকি, রোববার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর ডেপুটি স্পিকার কাসেম খান সুরির বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন বিরোধীরা। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে জানান, ডেপুটি স্পিকারের ‘অসাংবিধানিক পদক্ষেপের’ জবাবে শিগগিরই ‘আইনী লড়াই’ শুরু করবে পিপিপি ও অন্যান্য বিরোধীদল।
বিরোধীদের এসব উদ্যেগের কয়েক ঘণ্টার মধ্যেই এই টুইটবার্তা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
সূত্র: এনডিটিভি
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত