প্রকাশিত: জুন ১৯, ২০২১ ৩:৩৪ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের পর অ্যান্টনিও গুয়েতেরেস জাতিসংঘের মহাসচিব পদে শুক্রবার ৫ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। ইউএন নিউজ এ খবর জানিয়েছে।

শপথ গ্রহণের পর গুয়েতেরেস সাধারণ পরিষদে বলেন, ইতিহাসের এ রকম এক সংকটজনক সময়ে কিংবা বলতে পারি একটি নতুন যুগের সূচনালগ্নে আপনারা আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব অর্পণ করছেন সে ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত আছি।

গুতেরেস আরও বলেন, আমরা আসলেই এক যুগসন্ধিক্ষণে রয়েছি। আমাদের সামনে চূড়ান্ত কোনো কিছু বেছে নেওয়ার সুযোগ নেই। আমি আশার সঞ্চারণ ঘটানোর চেষ্টা করব, যাতে করে আমরা পরিবর্তন আনতে পারি এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি।

গত ৮ই জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাঁর দ্বিতীয় মেয়াদের নিয়োগকে অনুমোদন দেয়। ১৫ সদ্স্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অনুমোদন অত্যন্ত প্রয়োজনীয় কারণ পাঁচটি স্থায়ী সদস্য-রাষ্ট্রের যে কোন একটি ভিটো দিয়ে তাঁর মনোনয়ন নাকচ করে দিতে পারতো।

শেয়ার

পাঠকের মতামত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...