
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই এইভাবে সংগঠিত করা সম্ভব হত না। কারণ যারা দেশে ছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছিল।
গণভোটের গণরায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে আসুন একসাথে বসি। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।
জুলাইয়ের চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘৭১ এর চেতনা বিক্রি করতে করতে দিল্লি যেতে হয়েছে শেখ হাসিনাকে। জুলাই নিয়ে কৃতিত্ব নেবার জন্য এমন কিছু যেন না করা হয়, জুলাই সবার। জুলাই আন্দোলন ৩৬ দিনে হয় নাই। এর শুরু হয়েছিল ২০০৯ সালে।
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য সব রাজনৈতিক দল প্রতিযোগিতায় নেমেছে মন্তব্য করে তিনি বলেন, আর বিএনপি ও তার সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে এসেছে।
বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে, গণহত্যার জন্য যে দল দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক। আমরা সংসদের ভেতরে বাইরে বাহাস করব, তর্ক করব কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।
এসময় সবার সাথে কথা বলে মতামত নিয়ে সরকার সংবিধানে এমন সংশোধন আনতে চায় যে সংবিধান দীর্ঘমেয়াদি হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএইচ
- ১নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৫যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৮বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত