নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫ ৩:৪২ পিএম , আপডেট: আগস্ট ৮, ২০২৫ ৩:৪২ পিএম

জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তাদের থেকে মতামত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

তিনি জানান, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে রচিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের কারণে দ্বিতীয় দফার আলোচনায় যেতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দলগুলো নমনীয়তা দেখানোর ফলে অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...