
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পনেরশত কোটি টাকার কাছাকাছি হয়েছে। আর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই মাস পর ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে। সূচকটি ১ মসা ২৯ দিন বা ৪০ কার্যদিবস পর ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। এর আগে চলতি বছরের ৮ মার্চ সূচকটি ৫৬০০ পয়েন্টের ঘরে অবস্থান করছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
ডিএসইতে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০ টির, দর কমেছে ১২০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮ পয়েন্টে।
সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, কমেছে ৯০টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ২ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৩বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৪মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৫সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৬জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৭ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৮বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৯ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ১০দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম





পাঠকের মতামত