প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ ৩:৪৩ পিএম

ভোলায় ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কামরুল ইসলাম নামের এক মুরগী খামারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী এলাকার বাজার মনিটরিং করার সময় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল।

ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, চলমান সময়ে ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি মামলায় কামরুল ইসলাম নামের এক মুরগী খামারিকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...