
বিদায়ী বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ জন। এই সময়ের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গেল বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৫ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৫ জনের মৃত্যু এবং ৩৩৯ জন হাসপাতালে, মার্চে ৬ জনের মৃত্যু এবং ৩১১ জন হাসপাতালে, এপ্রিলে ২ জনের মৃত্যু এবং ৫০৪ জন হাসপাতালে, মে মাসে ১২ জনের মৃত্যু এবং ৬৪৪ জন হাসপাতালে, জুনে ৮ জনের মৃত্যু এবং ৭৯৮ জন হাসপাতালে, জুলাইয়ে ১৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে, আগস্টে ৩০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫২১ জন হাসপাতালে, সেপ্টেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে, অক্টোবরে ১৩৫ জনের মৃত্যু এবং ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু এবং ২৯ হাজার ৬৫২ জন হাসপাতালে, ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপর ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ১০৪ জন।
এ ছাড়া এ সময়ে সবচেয়ে বেশি ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হন। ১৭ হাজার ৮৭৯ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত