
চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহীদুল ইসলাম মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার বশির উল্লাহ ভূঁইয়া বাড়ির মৃত মকছুদ আহম্মদের পুত্র। শহীদুল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা ইকবাল হোসেন বলেন, এখন থেকে ৫-৬ দিন আগে আমার কাকা শহীদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। তার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত