
ইউক্রেনের কাছে তুরস্কের তৈরি বায়রেকতার টিবি২ ড্রোন বিক্রি না করার অনুরোধ জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে তুরস্কের কাছে অভিযোগ করেছে দেশটি। শুক্রবার তুরস্কের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড্রোন বিক্রির বিষয়টি বেসরকারি তুর্কি কোম্পানির দ্বারা হয়েছিল। এটা দুই দেশের মধ্যে কোনো চুক্তি নয়।
বিদেশি গণমাধ্যমের সঙ্গে বৈঠকে ওই সরকারি কর্মকর্তা বলেন, ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি করায় রাশিয়া বেশ মর্মাহত। তারা বিভিন্ন সময়ে ড্রোন বিক্রির বিষয়ে অভিযোগ করছে। তারা আগেও অভিযোগ জানিয়েছে এবং এখনো অভিযোগ করছে।
তিনি বলেন, কিন্তু আমরা ইতোমধ্যেই উত্তর দিয়েছি যে… এগুলো প্রাইভেট কোম্পানি মধ্যকার চুক্তি। ড্রোন বিক্রি যুদ্ধের আগেও হয়েছিল।
জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্যে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে তুরস্ক। এছাড়াও দেশটি রাশিয়ান পর্যটকদের ওপর বেশ নির্ভরশীল। তুর্কি প্রতিরক্ষা সংস্থা বাইকার রাশিয়ার আপত্তি সত্ত্বেও কিয়েভের কাছে ড্রোন বিক্রি করেছে। যুদ্ধ শুরুর আগে আরও ড্রোন উৎপাদনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যার ফলে মস্কো বেশ ক্ষুব্ধ।
কৃষ্ণ সাগরে ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার সমুদ্রসীমা রয়েছে। তুরস্ক দু দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। এছাড়াও যুদ্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাতে সেনা পাঠায়। অভিযান শুরুর দুই দিন আগে, ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। কিন্তু কিয়েভ ও পশ্চিমারা বলছে, পুতিন বিনা প্ররোচনায় আগ্রাসন শুরু করেছেন।
সূত্র : রয়টার্স
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত