প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ ৩:৪৮ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসিআই লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৬৯ বারে ৪ লাখ ৪৯ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯০ বারে ১ লাখ ৬৮ হাজার ৬০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৬ বারে ২১ হাজার ৫৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মিথুন নিটিংয়ের ৯.৩৭ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.২৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৫০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.০২ শতাংশ, জিলবাংলা সুগারের ৭.৯৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৬৬ শতাংশ এবং গোল্ডেন সনের শেয়ার দর ৭.৬২ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...