প্রকাশিত: জুন ২৯, ২০২১ ৪:১০ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬১ বারে ৩ লাখ ৮৫ হাজার ৮১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪  শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮১ বারে ৯ লাখ ৫৩ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৩৮ বারে ৭৮ লাখ ২৭ হাজার ১৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৩ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইলের ৫.৩১ শতাংশ, সী পার্লের ৫.০১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৫ শতাংশ, এস্কয়ার নিটের ৪.৮১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.৫০ শতাংশ এবং ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.০৭ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...