প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ ৩:৫১ পিএম , আপডেট: নভেম্বর ২৩, ২০২১ ৪:০০ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৭৯ বারে ২৯ হাজার ৪৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ ২ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৯৩ বারে ১৫ হাজার ৫৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৩ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ওয়ান ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৫৪৭ বারে ৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৮.৬৯ শতাংশ, তসরিফার ৭.৪২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৯৫ শতাংশ, সিলকো ফার্মার ৬.২৫ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.৪৩ শতাংশ, এমআই সিমেন্টের ৫.২৮ শতাংশ এবং এসএস স্টিলের শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...