প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ ৫:০৩ পিএম , আপডেট: জুলাই ৪, ২০২৪ ৫:১৯ পিএম

আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকে আরো জানানো হয়েছে, শুক্রবার বিকেল তিনটায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। বিকেল ৪টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর বিকেল ৫টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।

পরদিন শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন তিনি। দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। বিকেল সাড়ে তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। দুই দিনের সফর শেষে শনিবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ...

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) ...

গৃহায়ন প্রতিমন্ত্রী উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ...

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ...

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ...