প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৪ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৫ পিএম

শেরপুরের নকলা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ওই মেলা উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা প্রমুখ।

জানা যায়, মেলায় স্থাপনকৃত ষ্টল গুলোতে ফলজ, বনজ ও ঔষধিসহ কয়েক হাজার গাছের চারা রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বল্প মূল্যে সেগুলো কিনতে পারবে ক্রেতারা।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...