
নন্দীগ্রামে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর মদদে বিজেপির গুণ্ডারা বাড়ির মেয়ে এবং শিশুদের অপহরণ করার ভয় দেখিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সভায় তিনি বলেন, বিজেপি থেকে সাবধান, ওদের হাতে আছে স্টেনগান। এদিন নরেন্দ্র মোদির নাম না নিয়ে মমতা আরও বলেন, বিধানসভা ভোটের আগে গুণ্ডা আমদানি করতেই বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
রায়দিঘির তৃণমূল প্রার্থী অলক জলাদাতার সমর্থনে স্টেডিয়াম মাঠে আয়োজিত সভায় মমতা বলেন, গত পরশু নন্দীগ্রামের একটি গ্রামে গিয়েছি। রবীন মান্নার বউ আমাকে বলছে, ‘দিদি, আমার মেয়েকে বলছে তুলে নিয়ে যাবে। দিদি আমার বাচ্চাটাকে বলছে কিডন্যাপ করবে। আমি বললাম তোমরা আছো কোথায়?
মমতার দাবি, বিজেপির বহিরাগত গুণ্ডাদের ভয়ে ওই নারীকে স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের কাছে আশ্রয় নিতে হয়েছে। ভোটের আগে সীমান্ত এলাকার গ্রামে গ্রামে ভয় দেখানো হবে বলেও অভিযোগ করেন তিনি।
এরপরই মমতার বলেন, উনি বাংলাদেশ ঘুরে এসেছেন। ওখান থেকেও মনে হয় কিছু আমদানি করছেন। করতেই পারেন। কারণ হচ্ছে, অন্য সময় বলে মমতা অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে। আর ইলেকশনের সময় ভোট চাইতে গিয়েছে। গুণ্ডা আমদানি করতে গিয়েছে।
আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে রায়দিঘিতে। শনিবার সেখানকার ভোটদাতাদের উদ্দেশে মমতার সতর্কবাণী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ওরা দিল্লির পুলিশ নিয়ে গিয়ে থ্রেট টেট (হুমকি) করবে। ভয় পাবেন না। চুপচাপ বলবেন, ঠিক আছে। আর নিজের ভোটটা নিজে সকাল সকাল গিয়ে দিয়ে আসবেন।
- ১আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ২দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৪হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৫সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৬১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৭দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৮জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত