প্রকাশিত: জুন ৪, ২০২৫ ৬:৪২ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ৮১ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় চাহিদা ৩৬ হাজার ৪শত ৭৫টি, চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৪৪ হাজার ৬৮২টি পশু আশেপাশের এলাকায় সরবরাহ করা যাবে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর কোরবানি জন্য ৮১ হাজার ১শ ৫৭টি পশু প্রস্তুত রয়েছে। যা চাহিদার তুলনায় ৪৪ হাজার ৬৮২টি কোরবানি পশু বেশি রয়েছে। উপজেলার চাহিদা মিটিয়ে পাশের উপজেলা সহ বিভিন্ন এলাকার চাহিদা মেটাতে সক্ষম হবে।

উপজেলার মধইল হাটে সরেজমিনে জানা গেছে, গতবছরের তুলনায় এ বছর কোরবানির জন্য অধিক পশু আমদানি হয়েছে। অধিকাংশ লোকজন মাঝারী গুরুর দিকে ঝুঁকছেন বেশি।

গরু কিনতে আসা গাফফার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারও কুরবানির হাটে এসেছি। একটি গরু পছন্দ হলেও দামের তারতম্যে কিনতে পারিনি। চাহিদা ৮০ হাজারের মধ্যে একটি ভালো গরু কেনার।

উপজেলার কাজীপাড়া গ্রামের খামারি মোফাজ্জল হোসেন জানান, প্রানিসম্পদ অফিসের পরামর্শে গুরু পালন করে থাকি। এবার কুরবানির জন্য ৯টি বড় উন্নত জাতের গরু প্রস্তুত ছিল। এর মধ্যে এলাকাতেই ৩টি বিক্রি করেছেন। ৬টি ষাঁড় গরু ঢাকার গাবতলি হাটে নিয়ে যাই। ক্রেতা দাম প্রায় ১১ থেকে ১২ লাখ টাকা বললেও। তার চাহিদা ১৪ লাখ হলে বিক্রি করবেন তিনি। কোনো প্রতিবন্ধকতা না থাকলে ভালো লাভের আশা করেছেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ দেবনাথ জানান, এবার ৮শত থেকে ১হাজার কোটি টাকার কোরবানি পশু কেনাবেচা হতে পারে। চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। প্রতিটি হাটে ২টি করে ভেটেরিনারি মেডিকেল টিম থাকছে। ভারতীয় গরু আসার কোনো সম্ভাবনা নেই। আমরা বিজিবি ১৪ এর সঙ্গে যোগাযোগ রাখছি প্রতিনিয়ত।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...